প্রধানমন্ত্রী জনগণের পাশে থেকে প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করেন - বীর বাহাদুর উশৈসিং

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রী জনগণের পাশে থেকে প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করেন - বীর বাহাদুর উশৈসিং
সোমবার, ২২ মে ২০২৩



প্রধানমন্ত্রী জনগণের পাশে থেকে প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করেন - বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি দুর্যোগময় পরিস্থিতি জনগণের পাশে থেকে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করেছেন। দুর্যোগময় মুহূর্তে তিনি দেশের সর্বত্র খোঁজখবর রেখেছেন, ক্ষতিগ্রস্ত জনগণকে দ্রুত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ বান্দরবান সদরে অরুণ সারকী টাউন হলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন রোগে আক্রান্ত গরিব- মেধাবী শিক্ষার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও গরিব অসহায় রোগীদের এককালীন অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশিরা বলেছিল করোনার কারণে পৃথিবীতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু বৈশ্বিক মহামারিতে প্রধানমন্ত্রীর যুগোপযোগী সঠিক সিদ্ধান্তে সঠিক সময়ে ভ্যাকসিন আনা এবং সুচিকিৎসার ব্যবস্থা করার কারণেই দেশের মানুষের প্রাণহানির ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষের সহায়তা করেছেন। অতীতে তার মতো কেউ পাশে দাঁড়ায়নি। সোনার বাংলা গড়তে গেলে সোনার ছেলে প্রয়োজন। তাদের গড়তে সরকার বিনামূল্যে বই দিচ্ছেন, দিচ্ছেন শিক্ষা বৃত্তি। তিনি বলেন, ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। গরিব অসহায়দের দিচ্ছেন বিভিন্ন ভাতা। সরকার যে সহায়তা দিচ্ছে সেই টাকাগুলোর সঠিকভাবে ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

পরে মন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০ জন রোগীর প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ২০ লাখ টাকার অনুদানের চেক দেন। এ ছাড়াও জেলার আগুনে ক্ষতিগ্রস্ত ১৪৭টি পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ২৯ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে ২৮৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ৯ লাখ ৯৪ হাজার টাকার অনুদান দেওয়া হয় এবং এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে ১৭২ জনকে ১২ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৪:২৬   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ