গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইইউ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইইউ
বুধবার, ২৪ মে ২০২৩



গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান মঙ্গলবার বলেছেন, ইইউ ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে দুই লক্ষাধিক আর্টিলারি শেল এবং এক হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। খবর এএফপি’র।
ইউরোপীয় ইউনিয়ন এক বছরে ইউক্রেনে ১০ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেওয়ার চেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে ২শ’ কোটি ইউরো (প্রায় ২শ’ ২০ কোটি ডলার) ব্যয় করতে সম্মত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে ‘বিভিন্ন ক্যালিবারের ২ লক্ষ ২০ হাজার আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং ১,৩০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে।’
ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়েছে কারণ কিয়েভের বাহিনী মস্কোর বাহিনীকে বিতাড়িত করতে প্রতিশ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।
ইইউ পরিকল্পনা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বিদ্যমান মজুদ থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ পাঠানোর জন্য প্রথম একশ’ কোটি ইউরো প্রদান করেছে।
এই অর্থ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সরবরাহ করা গোলাবারুদের আংশিক খরচ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫৯   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ