পর্যায়ক্রমে ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে : মেয়র তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যায়ক্রমে ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে : মেয়র তাপস
বুধবার, ২৪ মে ২০২৩



পর্যায়ক্রমে ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণ করা হবে : মেয়র তাপস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকা কেবলমাত্র রাজধানী হিসেবেই নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। ৪০০ বছরের ইতিহাস ঐতিহ্য। এসব ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে অনেক কিছু জড়িত।

বুধবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার সংলগ্ন ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাশেদ খান মেনন বলেন, ঢাকার ঐতিহ্য সংরক্ষণে মেয়র যে উদ্যোগগুলো নিয়েছেন তা অত্যন্ত সময়োচিত। কারণ এই ঢাকা কেবলমাত্র রাজধানী হিসেবেই নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। ছাত্রজীবনে আমরা এই রমনা গেট দিয়ে ঢুকতাম। ১৯৬২ সালের সেই সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় এখানে মিলিটারি এসে রেইড দিয়েছিল, যাতে করে আমরা অগ্রসর হতে না পারি। এখানেই মিলিটারিদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়েছিল। এছাড়াও এখানে ঐতিহাসিক তিন নেতার মাজার ও মসজিদটি রয়েছে, যেটাকে গরম মসজিদ বলে সবাই আমরা জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ মসজিদ।

এ উদ্যোগের ফলে ঢাকার ঐতিহ্য ফিরে আসবে বলে আশাবাদ জানিয়ে রাশেদ খান মেনন আরও বলেন, মুনতাসীর মামুন ঢাকা নিয়ে বহু কাজ করেছেন। আমি আশা করব যে, তার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই ঢাকার পুরনো ঐতিহ্যগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব। পৃথিবীর সব দেশেই ঐতিহ্য সংরক্ষণ একটি বড় বিষয়। আমরাই কেবল আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারছি না। আমি আশা করব, এর ফলে ঢাকার ঐতিহ্য ফিরে আসবে এবং ঢাকাবাসী আরও উপকৃত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫১   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ