যুক্তরাষ্ট্রের নির্বাচনেও বিতর্ক রয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্রের নির্বাচনেও বিতর্ক রয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
বুধবার, ২৪ মে ২০২৩



যুক্তরাষ্ট্রের নির্বাচনেও বিতর্ক রয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর যেকোন নির্বাচনে কিছুটা বিতর্ক থাকবেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত বা বাংলাদেশ হোক, সব জায়গায়ই সমস্যা রয়েছে। কোথাও একটু বেশি, কোথাও একটু কম।

বুধবার (২৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলীয় মনোনয়ন অনেকেই চায়। একজনকে মনোনয়ন দেওয়া হয়। কখনো কখনো যিনি সংসদ সদস্য আছেন, তিনি আবার আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন নাও পেতে পারেন। একই ব্যক্তি পেতেও পারেন, এটি দলের সিদ্ধান্ত।

মন্ত্রী বলেন, আমাদের এখানে আগে নির্বাচনে অনেক ধরনের নাশকতা হতো, অনেক মারামারি হতো। কিন্তু এখন একটা সহনীয় জায়গায় থাকবে।

তাজুল ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও বিতর্ক আছে। নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক কিছু থাকবেই, যতটুকু সম্ভব সেটি কমানোর জন্য চেষ্টা করা উচিত।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৮   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ