যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে যা বললেন কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে যা বললেন কাদের
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে যা বললেন কাদের

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসা নীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা (যুক্তরাষ্ট্র) বলেছে নির্বাচনে বাধা দিলে ভিসা নয়। আমাদেরও এটাই কথা। নির্বাচনে যারা বাধা দেবে তাদের অবশ্যই প্রতিহত করব।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আমরা বারবার বলছি আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও সুষ্ঠুভাবে করব। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের আমরা অবশ্যই প্রতিহত করব।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, কথা স্পষ্ট, যারা আন্দোলনের নামে বাসে আগুন দেবে, বাস ভাঙচুর করবে তাদের খবর আছে।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৪৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ