বরিশাল সিটি নির্বাচনে প্রতীক পেলেন যারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশাল সিটি নির্বাচনে প্রতীক পেলেন যারা
শুক্রবার, ২৬ মে ২০২৩



বরিশাল সিটি নির্বাচনে প্রতীক পেলেন যারা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

শুক্রবার (২৬ মে) সকালে এ প্রতীক বরাদ্দ দেন তিনি।

মেয়র প্রার্থীরা হলেন-

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মুফতি ফয়জুল করিম।

জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে মিজানুর রহমান বাচ্চু।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিলঘড়ি, ‍আসাদুজ্জামান ‍আসাদ হরিণ ও ‍আলী হোসেন হাতি প্রতীক পেয়েছেন।

৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে একই ওয়ার্ডে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে লটারির মাধ্যমে তা সমাধান দেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২২   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ