প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

প্রথম পাতা » গাজীপুর » প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন
শুক্রবার, ২৬ মে ২০২৩



প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আমাকে মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি।

শুক্রবার (২৬ মে) সকালে সিটি নির্বাচনে ফলাফল ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসী আমাকে ভোট দিয়েছে। তাদের কাছে আমি ঋণী। এই ঋণ পরিশোধ করব কাজ করে। আমার ছেলে (জাহাঙ্গীর আলম) আমার পাশে থাকবে। ছেলের যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো তাকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করব।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি দরকার পড়ে আজমত উল্লা খানকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩১   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ