বিএনপি সরকারের জনপ্রিয়তাকে ভয় পায় : পলক

প্রথম পাতা » খুলনা » বিএনপি সরকারের জনপ্রিয়তাকে ভয় পায় : পলক
শুক্রবার, ২৬ মে ২০২৩



বিএনপি সরকারের জনপ্রিয়তাকে ভয় পায় : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক , বিএনপির উদ্দেশ্য করে বলেছেন,বিএনপি জানে তারা নির্বাচনে বিজয়ী হতে পারবে না। সেজন্য তারা নির্বাচনে ভয় পায়। বিএনপিরা সরকারের জনপ্রিয়তাকে ভয় পায়। নৌকা জনগণের মার্কা, উন্নয়নের মার্কা। বিগত দিনে নৌকা ভোটে হারেনি। ষড়যন্ত্রের কারণে হেরেছে। বিভেদ, অনৈক্যের কারণে হেরেছে। অপপ্রচারের কাছে হেরেছে। আগামী নির্বাচনে যুবলীগকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে। এ সংগঠনকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকে মডেল যুবলীগ উপহার দিবে।

শুক্রবার (২৬ মে) দুপুরে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো ও বলেন, একসময় অপপ্রচার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ থাকবে না। মাথায় টুপি থাকবে না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে মসজিদ মাদরাসার সর্বোচ্চ উন্নয়ন করেছে। দেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, চৌগ্রামের মাটি আওয়ামী লীগের ঘাটি, নৌকা এখানে কখনো পরাজিত হয়নি। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবে চৌগ্রামের জনগণ। এক সময় সন্ত্রাসের জনপদ ছিল, অথচ চৌগ্রাম রাজাদের বসবাস ছিলো। চৌগ্রামকে উন্নয়ন ও শান্তির জনপদ করতে আমরা চেষ্টা করছি।

তিনি আরও বলেন, তরুণ অনেক ভোটার জানে না ২০০৮ সালের আগের কথা। তখন ৭০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ ছিল না। ডাকাতদের ভয়ে মানুষ সারারাত পাহারা দিয়েছে। প্রকাশ্য মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকার

গ্রামকে শহরে পরিণত করেছে। সকল সুযোগ সুবিধা প্রদান করেছে।

গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক বারিক হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, জেলা পরিষদ সদস্য শরফরাজ নেওয়াজ বাবু, সাবেক জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আল আজাদ ছানা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫০:২২   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জেলায় নামছে ২০০ প্লাটুন বিজিবি
মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপির উদ্দেশে পরওয়ার
জালিমকে আড়চোখে তাকানোর সুযোগ দেওয়া হবে না : জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ