রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে হারাল রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে হারাল রিয়াল
রবিবার, ২৮ মে ২০২৩



রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে হারাল রিয়াল

ম্যাচের শুরুতেই গোল হজ করে পিছিয়ে পড়েছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু পিছিয়ে থেকেও রদ্রিগোর জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে সেভিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে চার পয়েন্টে পিছনে ফেলেছে গ্যালাকটিকোরা।

এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে অবস্থান সেভিয়ার। এদিকে ৩৬ ম্যাচে সর্বোচ্চ ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইনজুরিতে থাকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছিল। আক্রমণভাগে কার্লো আনচেলত্তির দলে ইনজুরির কারণে আরও ছিলেন না করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। নিয়মিত ফরোয়ার্ড হিসেবে একমাত্র রদ্রিগোই ফিট ছিলেন।

ইউরোপা লিগের ফাইনালিস্টদের ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে দেন রাফা মির। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো রিয়ালকে সমতায় ফেরান। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে তার কার্লিং শটটি গোলরক্ষক ইয়াসিন বুনোর আটকানোর সাধ্য ছিল না। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মির আবারও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শটটি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। টনি ক্রুসের সহায়তায় সেভিয়া ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলকে কাটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো ৬৯তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত হয় রিয়ালের।

জোড়া গোলকারী রদ্রিগো সম্পর্কে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘রদ্রিগো সেন্টার-ফরোয়ার্ড হিসেবে নিজেকে নির্ভরযোগ্য হিসেবে প্রমাণ করেছে। তার মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্র লক্ষ্য করা গেছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৭:১২   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ