ডর্টমুন্ডকে হতাশায় ডুবিয়ে ১১তম শিরোপা বায়ার্নের

প্রথম পাতা » খেলাধুলা » ডর্টমুন্ডকে হতাশায় ডুবিয়ে ১১তম শিরোপা বায়ার্নের
রবিবার, ২৮ মে ২০২৩



ডর্টমুন্ডকে হতাশায় ডুবিয়ে ১১তম শিরোপা বায়ার্নের

জামাল মুসিয়ালার শেষ মুহূর্তের গোলে কোলনকে ২-১ ব্যবধানে পরাজিত করে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখলো বায়ার্ন মিউনিখ। আর এই জয়ে কপাল পড়েছে বরুশিয়া ডর্টমুন্ডের। ঘরের মাঠে মেইঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করায় আগের রাতে টেবিলে এগিয়ে থাকা ডর্টমুন্ড শিরোপা বঞ্চিত হয়েছে।

জার্মান ফরোয়ার্ড মুসিয়ালা দীর্ঘদিন দলের এই জয় মনে রাখবেন। কারণ তার গোলেই বুন্দেসলিগায় বায়ার্নের টানা ১১তম শিরোপা নিশ্চিত হয়েছে। মৌসুম শেষে চির প্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ডের সঙ্গে সমান ৭১ পয়েন্ট অর্জিত হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা ধরে রাখে বেভারিয়ান্সরা।

জিততে পারলেই ডর্টমুন্ডের শিরোপা নিশ্চিত হয়ে যেত। কিন্তু ২৫তম মিনিটের মধ্যে তারা ২-০ গোলে পিছিয়ে পড়ে। তার উপর স্ট্রাইকার সেবাস্টিয়েন হলার পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছেন। না হলে ১৯ মিনিটেই সমতায় ফিরতে পারতো সফরকারীরা। দ্বিতীয়ার্ধে অবশ্য দুই গোল পরিশোধ করে ডর্টমুন্ড। কিন্তু এই এক পয়েন্ট শিরোপার জন্য যথেষ্ঠ ছিলনা।

এদিকে ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান ম্যাচের অষ্টম মিনিটের মাথায় বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন। ম্যাচ শেষের ১০তম মিনিট আগে ডিয়ান লুবিসিট পেনাল্টি থেকে কোলনকে সমতায় ফেরান। কিন্তু শেষ মিনিটে মুসিয়ালার গোলে বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়।

বায়ার্ন ম্যানেজার থমাস টুখেল গণমাধ্যমে বলেছেন, ‘শিরোপা জয়ের পর উদযাপনটা কঠিন ছিল। কারন ক্লাবের পক্ষ থেকে শিরোপা জয় সত্বেও প্রধান নির্বাহী অলিভার কান ও স্পোর্টিং ডাইরেক্টর হাসান সালিহামিডিজের বরখাস্তের ঘোষনা এসেছে। জয়ের উৎসব বাদ দিয়ে এখন আমাদের অন্য বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। গতকালই আমি এই সিদ্ধান্ত জানতে পেরেছি।’

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৩   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ