ট্রাকচালক পিটিয়ে হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » ট্রাকচালক পিটিয়ে হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার
সোমবার, ২৯ মে ২০২৩



ট্রাকচালক পিটিয়ে হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

সাতক্ষীরার ট্রাকচালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে গ্রেফতার করেছে র‌্যার-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৯ মে) সকাল ১১টায় এক প্রেসব্রিফিং এ র‌্যার-৬ সাতক্ষীরা অফিসের মেজর জিএম গালিব এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৮ মে) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাশেম গাজীর (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার কুকরালি গ্রামের বাসিন্দা।

নিহত ব্যক্তি সদর উপজেলার কুকরালি গ্রামের ট্রাকচালক রুহুল আমিন গাজী।

মেজর জিএম গালিব জানান, গত ১২ মে রাতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাজীকে পিটিয়ে জখম করা হয়। এ সময় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, হত্যা মামলার পর থেকে হাশেম গাজী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। রোববার রাতে তাকে ফরিদপুর জেলার কোতোয়ালি সদর থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৪   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ