রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

প্রথম পাতা » খুলনা » রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
সোমবার, ২৯ মে ২০২৩



রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

নির্মাণাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ১ হাজার ১৪৯ টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা স্কাই’। সোমবার সকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। এর আগে গত ২৮ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ১৪৯ টন পণ্য নিয়ে জাহাজটি মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং খুলনার ব্যবস্থাপক অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জাহাজের মালামাল খালাস শেষ হবে। খালাস শেষে মালামালগুলো সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।
এর আগে গত ৩ এপ্রিল ৬৩০ প্যাকেজের রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে ১ হাজার ৬২৭ দশমিক ৯০৪ টন পণ্য নিয়ে আনকা সুন নামে আরও একটি জাহাজ মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৯   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ