শীতলক্ষ্যার তীরে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতলক্ষ্যার তীরে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোমবার, ২৯ মে ২০২৩



শীতলক্ষ্যার তীরে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ ।

সোমবার (২৯ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে দুটি ডকইয়ার্ডর নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা, ৫টি সেমিপাকা ঘর, পাকা দেয়াল, ড্রেজারের পাইপসহ ৩৫ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর এক কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে।

বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিতিতে অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পরিচালন ও নকশা) রবিউল আলম, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ মোতালেব হোসেন, কারিগরী সহকারী (সার্ভেয়ার) রাশিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে রোববারের অভিযানে অন্তত ১৫ টি সেমিপাকা ঘরসহ ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওইদিন নদীর দেড় কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার দ্বিতীয় দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

যার মধ্যে দু’টি ডকইয়ার্ডের নদী দখলকৃত অংশে গড়ে উঠা স্থাপনা ছিল। এছাড়াও নদীর তীর ভরাট কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপও উচ্ছেদ করা হয়েছে।

এসময় প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৬   ৪৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ