বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত : আইনমন্ত্রী
শুক্রবার, ২ জুন ২০২৩



বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আর আওয়ামী লীগ সরকার দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করছে।

শুক্রবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চবিদ্যালয় মাঠে মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি তাদের শেষ সময়ে ২০০৬ সালে ৬৩ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যার ৮০ শতাংশই ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যার ৮০ শতাংশের বেশি দেশের মানুষের টাকা। বাঙালি এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছেও আসবে না। বিগত দুটি নির্বাচনে দেশের মানুষ তা দেখেছে। তারা মূলত নির্বাচন করবে না, নির্বাচন নষ্ট করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪০   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ