সবজি বিক্রেতা হত্যার দায়ে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবজি বিক্রেতা হত্যার দায়ে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
শুক্রবার, ২ জুন ২০২৩



সবজি বিক্রেতা হত্যার দায়ে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেটে ১২ ঘণ্টার মধ্যে সবজি বিক্রেতা গোবিন্দ দাস (৩৫) খুনের ঘটনায় জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে এসএমপি পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় নগরীর টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রাত সাড়ে ৮টার দিকে নগরের মীরেরময়দান পুলিশ লাইনস হল রুমে প্রেস ব্রিফিং করেন এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ।

গ্রেপ্তাররা হলেন- সিলেটের শিবগঞ্জ সাদিপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি (২০), একই এলাকার রিন্টু দাসের ছেলে সৌরভ দাস (১৯) এবং নগরের টিলাগড় ১ নম্বর সড়কের ভাটাটিকর এলাকার আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ (১৯)।

প্রেসব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের হেফাজত থেকে খুনের ঘটনায় ব্যবহৃত ১টি চাকু ও ছিনতাইকৃত ৭ হাজার টাকার মধ্যে ৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। ঘটনায় জড়িত পলাতক অপর আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট ছিনতাইকৃত টাকা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইতোমধ্যে ভিকটিমের বড় ভাই জনারধন সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও প্রেসব্রিফিংয়ে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৭   ৩৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ