স্যামির সহকারী হুপার-ফ্রাঙ্কলিন

প্রথম পাতা » খেলাধুলা » স্যামির সহকারী হুপার-ফ্রাঙ্কলিন
শুক্রবার, ২ জুন ২০২৩



স্যামির সহকারী হুপার-ফ্রাঙ্কলিন

গত কয়েক বছরে ক্যারিবীয় ক্রিকেট ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্রিকেটারদের সাথে বোর্ডের ঝামেলাকে কেন্দ্র করে অনেক তারকাই জাতীয় দলের হয়ে খেলছেন না। ফলাফল, বিশ্ব আসরে দলটির শোচনীয় পরিণতি। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছে।

একের পর এক বিপর্যয়ে এখন টনক নড়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের। দলটিতে এখন পরিবর্তনের জোয়ার বইছে। কদিন আগেই সীমিত ওভারের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ড্যারেন স্যামির হাতে। আর টেস্টের প্রধান কোচ করা হয়েছে আন্দ্রে কোলেকে।

সীমিত ওভারের ক্রিকেটে এবার স্যামি পেলেন আরাও তিন সহকারী। সাবেক ক্যারিবীয় ওপেনার কার্ল হুপারকে ওয়েস্ট ইন্ডিজ দলে সহকারী কোচ করা হয়েছে। সাবেক কিউই অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন এবং সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ফ্লয়েড রাইফারও সামলাবেন একই দায়িত্ব।

২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হুপার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২৯টি ম্যাচ খেলেছেন তিনি। তার নামের পাশে রয়েছে ১০ হাজারের বেশি রান। কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে হুপারের। বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে লম্বা সময় সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

এক বিবৃতিতে হুপার বলেন, ‘আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি আশাবাদী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। নিজের দক্ষতা সম্পর্কে আমি জানি। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’

লাল বলের ক্রিকেটে প্রধান কোচ আন্দ্রে কোলের সহকারী করা হয়েছে কেনি বেঞ্জামিন, স্টুয়ার্ট উইলিয়ামস ও রায়ন গ্রিফিথকে। বেঞ্জামিন ও গ্রিফিথ চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকা সফরের দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৪   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ