টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের শ্রদ্ধা
শনিবার, ৩ জুন ২০২৩



টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সাথে আইইবি’র নবনির্বাচিত মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান ও সদস্য সচিব আসমা মঞ্জু নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. কাজী খায়রুল বাশার, ইঞ্জি. মো. নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মোর্শেদ, সহকারী সাধারন সম্পাদক ইঞ্জি. মো. আবুল কালাম হাজারী, ইঞ্জি. মো. রনক আহসান, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী এবং ইঞ্জি. শেখ তাজুল ইসলামসহ আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিলের নবনির্বাচিত প্রকৌশলী, বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও উপকেন্দ্রের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সম্পাদকবৃন্দ এবং আইইবি’র মহিলা কমিটির কো-চেয়ারপার্সন মাকসুদা আহমেদ চাঁদনী, খন্দকার ফারাহ জেবা, পারভীন সুলতানা, উরণী ইসলাম, মহিলা কমিটির সহকারি সদস্য সচিব শায়লা নুর, ডা, আয়েশা সিদ্দিকা, ডা. পূজা ভট্টাচার্য, ডা মুশফিকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ বিভিন্ন প্রকৌশল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ সমাধি সৌধ কমপ্লেক্সে প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০৩   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ