শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
রবিবার, ৪ জুন ২০২৩



শিশুদের হাতে ২০৪১ এর বাংলাদেশের চাবিকাঠি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আজকের শিশুদের হাতেই রয়েছে ২০৪১ এর উন্নত বাংলাদেশের চাবিকাঠি। তাই শিশুদের মেধা ও মননের বিকাশের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে।
তিনি বলেন, পাশপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতিও আকৃষ্ট করতে হবে। যাতে এর মধ্যদিয়ে শিশুর মনে দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও উদারনৈতিক মানসিকতার উন্মেষ ও বিকাশ ঘটাবে।
আজ ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণ উপলক্ষে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য রয়েছে,উপবৃত্তি কার্যক্রম নতুনভাবে চালুকরণ, স্কুল ফিডিং কার্যক্রম দ্রুত চালুকরণের মধ্যদিয়ে ঝড়ে পড়া রোধ যা প্রাথমিক বিদ্যালয়ে আসতে প্রান্তিক পর্যায়ের শিশুরা উৎসাহী হবে। এ ছাড়া রাজধানীসহ দেশের প্রতিটি স্কুলকে নান্দনিক ভাবে সাজানো হচ্ছে। কারণ ভবিষ্যতের পাঠশালা হবে শিশুর দিনযাপনের প্রিয়প্রাঙ্গণ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০৯   ৩৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ