পৃথিবীতে নিরাপদে ফিরেছেন চীনের ৩ নভোচারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » পৃথিবীতে নিরাপদে ফিরেছেন চীনের ৩ নভোচারি
রবিবার, ৪ জুন ২০২৩



পৃথিবীতে নিরাপদে ফিরেছেন চীনের ৩ নভোচারি

চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, মহাকাশ যান সেনঝু-১৫ চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অবতরনস্থলে নিরাপদে ফিরে এসেছে।
খবরে আরো বলা হয়েছে, নভোচারি ফেই জুনলং, দেং কিং মিং এবং ঝাং লু ক্যাপসুল থেকে সুস্থ শরীরে বের হয়ে এসেছেন। মিশন পুরোপুরি সফল বলেও এতে উল্লেখ করা হয়।
এই তিন নভোচারি ছয় মাস তিয়াংগঙ মহাকাশ স্টেশনে ছিলেন। সেখানে তারা স্পেসওয়াকসহ নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন।
এদিকে চীন গত সপ্তাহে প্রথম বেসামরিকসহ আরো তিন নভোচারিকে মহাকাশে পাঠিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমকক্ষ হতে বিশে^র দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সেনা পরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৭   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ