কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

প্রথম পাতা » খেলাধুলা » কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের
সোমবার, ৫ জুন ২০২৩



কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

ওপেনার ব্রান্ডন কিংয়ের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।
গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে। ১১২ বলে ১১২ রান করেন কিং।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ১৭ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় স্বাগতিক আরব আমিরাত। ৫২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন আলি নাসের। সাত নম্বরে নেমে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি । দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বৃত্তিয়া অরবিন্দ।
ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৩টি, ডোমিনিক ড্রাকস-ওডিন স্মিথ-ইয়ানিক ক্যারিয়া ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার কিংয়ের সেঞ্চুরিতে ৮৮ বল বাকী থাকতে ৩ উইকেটে ২০৬ রান করে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২টি চার ও ৪টি ছক্কায় ১১২ রান করে ম্যাচ সেরা হন কিং। ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কিং।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরব আমিরাতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪৯   ৯১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ