বাংলাদেশ মিলিটারি একাডেমি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ মিলিটারি একাডেমি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



বাংলাদেশ মিলিটারি একাডেমি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ মিলিটারি একাডেমি’র (বিএমএ) ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ।
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
পরে তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের ১৪৬ জন বাংলাদেশী (১২৩ জন পুরুষ ও ২৩ জন নারী) এবং ২ জন বিদেশিসহ (১ জন দক্ষিণ সুদানের এবং ১ জন তানজানিয়ার) সর্বমোট ১৪৮ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
বিদেশি নবীন অফিসারগণ স্বদেশে প্রত্যাবর্তনের পর নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।
সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ ৮৪তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের সেরা চৌকস অফিসার ক্যাডেট বিবেচিত হন ও অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ এবং কোম্পানী সার্জেন্ট মেজর মোহাম্মদ তানভীর রহমান তপু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন ।
অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো (তানজানিয়া) শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে “বাংলাদেশ-ভারত সম্প্রীতি ট্রফি অর্জন করেন ।
পরে প্রশিক্ষণ সমাপনকারী অফিসার ক্যাডেটগণ নিজেকে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের শপথ গ্রহণ করেন।
এরপর অনুষ্ঠানে আগত প্রধান অতিথি, নির্বাচিত অতিথিবৃন্দ এবং অফিসার ক্যাডেটদের পিতা-মাতা ও নির্বাচিত অভিভাবকগণ সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দকের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমান্ড্যান্ট বিএমএ এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাঁকে অভ্যর্থনা জানান ।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দের পিতা-মাতা ও অভিভাবকগণ উপস্থিত থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১৩   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ