আরো এক বছরের জন্য কোচ মেন্ডিলিবারের সাথে চুক্তি নবায়ন করেছে সেভিয়া

প্রথম পাতা » খেলাধুলা » আরো এক বছরের জন্য কোচ মেন্ডিলিবারের সাথে চুক্তি নবায়ন করেছে সেভিয়া
বুধবার, ৭ জুন ২০২৩



আরো এক বছরের জন্য কোচ মেন্ডিলিবারের সাথে চুক্তি নবায়ন করেছে সেভিয়া

২০২৪ সালের জুন পর্যন্ত কোচ হোসে লুইস মেন্ডিলিবারের সাথে চুক্তি নবায়ন করেছে উয়েফা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। ক্লাব সূত্র গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য মার্চে সেভিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন মেন্ডিলিবার। তার একমাত্র লক্ষ্যই ছিল সেভিয়াকে সিরি-এ লিগের রেলিগেশন থেকে রক্ষা করা। তার অধীনে সেভিয়া লিগ শেষে টেবিলের ১২তম স্থানে ছিল। একইসাথে রেকর্ড সাতবারের ইউরোপা লিগ শিরোপাও তিনি উপহার দিয়েছেন।
৬২ বছর বয়সী মেন্ডিলিবারের অধীনে ইউরোপা লিগের ফাইনালে রোমাকে পেনাল্টিতে পরাজিত করার আগে সেভিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসকে হারিয়েছে।
সেভিয়ার সহ-সভাপতি হোসে মারি ডেল নিডো কারাসকো রেডিও স্টেশন ডিপোর্তে কোপ সেভিয়াতে মেন্ডিলিবারের চুক্তি নবায়নের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। পরবর্তীতে ক্লাবের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৯   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ