কেন্দ্রে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন্দ্রে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির
বুধবার, ৭ জুন ২০২৩



কেন্দ্রে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধের হুঁশিয়ারি সিইসির

ভোট কেন্দ্রে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। এছাড়া ব্যাপক অনিয়ম ধরা পড়লে, কেউ প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবেন বলেও সতর্ক করেছেন তিনি।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকালে জেলার শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে—ইভিএমে হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব।’

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান।

সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। নির্বাচন কমিশনার তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২১   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে গিয়েও তুর্কি ক্লাবের কাছে হারল জুভেন্টাস
হামলার আশঙ্কার মধ্যেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
কথা নয়, কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিতে চান নতুন গভর্নর
রোমাঞ্চকর ম্যাচে ড্র করেও শেষ ষোলোতে পিএসজি
একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যে ৮ দল
প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ