বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের আলোচনা : ক্রেমলিন

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের আলোচনা : ক্রেমলিন
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের আলোচনা : ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফোনে ওপেক প্লাস এর মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন প্রেস অফিস বুধবার এ কথা জানায়।
প্রেস অফিস বলেছে,‘রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের মধ্যে একটি ফোন কল হয়েছে৷ তেলের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখার বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। রিয়াদে সাম্প্রতিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অর্জিত এই বিষয়ে চুক্তির গুরুত্ব উভয় পক্ষ উল্লেখ করেছেন।
দুই নেতা রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে ‘বিনিয়োগ, পরিবহন, সরবরাহ এবং জ্বালানি পরিপ্রেক্ষিত যৌথ প্রকল্প’ বাস্তবায়নের বিষয়ে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
গত ২১ এপ্রিল পুতিন ও সৌদি যুবরাজের মধ্যে ফোনালাপ হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৯   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ