বিপিজেএ-এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপিজেএ-এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



বিপিজেএ-এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়

ঢাকা, ০৮ জুন ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশীয় ফলের উৎসব সংসদের ঐতিহ্য। পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের ফল উৎসব আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় ফলের স্বাদ গ্রহণ করা যায়। এই ফল উৎসবে বিরল ফলের সমারোহ থাকে। করোনাকালীন সময়ের পর থেকে ধারাবাহিকভাবে এই ফল উৎসব চলমান। এসময় তিনি ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান জানান।

স্পীকার আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৩’ এ প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এসময় স্পীকার ফল উৎসবের আয়োজন করার জন্য পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি বক্তব্য রাখেন।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক নাফিজা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ বিটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় এই ফল উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, জামরুল ইত্যাদি।

স্পীকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৮   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ