ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হতে পরামর্শ রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হতে পরামর্শ রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩



ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হতে পরামর্শ রাষ্ট্রপতির

জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় সে লক্ষ্যে বিচার বিভাগকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল “বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২২” পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলাকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে বিচারাধীন মামলাগুলি হ্রাস করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রয়াস চালানোর পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিচার বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তিনি নিম্ন ও উচ্চ আদালতের বিচার স্বল্পতা ও অবকাঠামো সমস্যার কথাও তুলে ধরেন। বিচার বিভাগ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারে, সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদানের ও আশ্বাস দেন তিনি ।
রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৪   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি
ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে - ভূমিমন্ত্রী
আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ