শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার
শুক্রবার, ৯ জুন ২০২৩



শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।

আজ (শুক্রবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু বলতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৮   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ