‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার (২১ ডিসেম্বর) ভোরে বেদ প্রকাশ নামের ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গরু চোরাকারবারিদের তাড়া করতে গিয়ে কুয়াশায় পথ ভুলে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিজিবির একটি টহলদল তাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। তাঁকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিষয়টি জানতে পেরে বিএসএফ এ জন্য দুঃখ প্রকাশ করে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করে ওই বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬:০২:২৩   ১৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ