ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত

প্রথম পাতা » চট্টগ্রাম » ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা আনসার ক্যাম্পের সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, রোববার সকালে শহরবাইপাস জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে দিগন্ত পরিবহনের একটি লোকালবাসে করে অন্তত ৩৫ জন আনসার সদস্য সদর উপজেলার সুহিলপুরে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পৈরতলা এলাকায় নির্মাণাধীন একটি উড়াল সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক জানান, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে হৃদয় নামে এক আনসার সদস্যের অবস্থা গুরুতর। তার শরীরে ও বুকে আঘাত লেগেছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৫৫   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ