রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ২৯৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এক স্বতন্ত্র প্রার্থী।

রোববার (২১ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাহেদুল ইসলাম শাকিল, সদস্য মো. আবুল কাশেম, সুকুমার দেওয়ানসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

অপরদিকে পহেল চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রথমবারের মতো লড়তে যাচ্ছেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাহেদুল ইসলাম শাকিল বলেন, ‘আমরা শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রিয় চাকমার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছি। বিগত সময়ে নির্বাচনে যা হয়েছে তা থেকে আমরা পরিত্রাণ পাব। পাহাড়ি-বাঙালি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’

মনোনয়নপত্র সংগ্রহ শেষে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, ‘যারা এখন পর্যন্ত ভোট দিতে পারেননি, সেই তরুণ ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি জয়ী হয়ে ইতিহাস রচনা করতে চাই।’

এখন পর্যন্ত ২৯৯ রাঙ্গামাটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াত ইসলাম ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৯   ২৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ