বশেমুরবিপ্রবিতে ওবিই কারিকুলাম প্রণয়ণ বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বশেমুরবিপ্রবিতে ওবিই কারিকুলাম প্রণয়ণ বিষয়ক কর্মশালা
শুক্রবার, ৯ জুন ২০২৩



বশেমুরবিপ্রবিতে ওবিই কারিকুলাম প্রণয়ণ বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে একাডেমিক ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ^নাথ চন্দ, রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান প্রমুখ। এ কর্মশালা সঞ্চালনা করেন বশেমুরবিপ্রবি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
প্রধান অতিথি প্রফেসর ড. বিশ^নাথ চন্দ বলেন, উচ্চ শিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য আউটকাম বেসড এডুকেশন কারিকুলামের বিকল্প নেই। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের জন্য ওবিই কারিকুলামের আলোকে বিশ^বিদ্যালয়ের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে।
কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, দপ্তর প্রধান, হলের প্রভোস্ট, প্রক্টর, পরিবহন ও ক্যাফেটেরিয়া প্রশাসকবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:০১   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ