কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ৪০ দিন পর জীবিত ৪ শিশু উদ্ধার

প্রথম পাতা » আন্তর্জাতিক » কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ৪০ দিন পর জীবিত ৪ শিশু উদ্ধার
শনিবার, ১০ জুন ২০২৩



কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ৪০ দিন পর জীবিত ৪ শিশু উদ্ধার

কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টে ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয় এক মাসেরও বেশি সময় আগে। এত দিন পর সেই জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিসত্তার চার শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার এ খবর জানিয়ে একে ‘পুরো দেশের জন্য আনন্দজনক’ বলে উল্লেখ করেন।
চার শিশুকে জীবিত উদ্ধারের ঘটনায় টুইট করেছেন গুস্তাভো পেত্রো। তিনি লিখেছেন, ‘আমাদের পুরো দেশের জন্য আনন্দজনক খবর রয়েছে। আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ দিন আগে উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে ক্ষুদ্র জাতিসত্তার এই চার শিশু নিখোঁজ ছিল।’
টুইটে গুস্তাভো পেত্রো উদ্ধার কার্যক্রমের ছবি পোস্ট করেছেন। এ ছবিতে কলম্বিয়ার সেনাবাহিনী ও স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনকে উদ্ধারকাজে অংশ নিতে দেখা গেছে।
উদ্ধার হওয়া চার শিশুর মধ্যে একজনের বয়স মাত্র এক বছর। অন্য তিনজনের বয়স ৯ বছর, ৪ বছর ও ১৩ বছর। এরা মূলত ইউতুতু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর।
উল্লেখ্য, গত ১ মে ছোট আকারের বিমান সেসনা ২০৬ আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে শিশুদের মা, একজন আত্মীয় ও পাইলট ছিলেন। বিমানে থাকা শিশুদের খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১শ’ সেনা মোতায়েন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:৫০:১৬   ৩৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ