পুতিনের ‘হাত ধরে রাখার’ প্রতিশ্রুতি কিম জং উনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনের ‘হাত ধরে রাখার’ প্রতিশ্রুতি কিম জং উনের
সোমবার, ১২ জুন ২০২৩



পুতিনের ‘হাত ধরে রাখার’ প্রতিশ্রুতি কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাত ধরে রাখার’ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একইসঙ্গে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার কথা জানান তিনি।

সোমবার (১২ জুন) উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি শক্তিশালী দেশ গড়ার মহান লক্ষ্য পূরণে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ান প্রেসিডেন্টের হাত শক্তভাবে ধরে রাখার মাধ্যমে কিম মস্কোর সঙ্গে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার’ আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনের কাছে দেওয়া এক বার্তায় কিম জং উন এই প্রতিশ্রুতি দেন। এ সময় রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন এবং মস্কোর প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতিও’ জানান।

কেসিএনএ প্রকাশিত বার্তায় কিম জং উন বলেছেন, ‘ন্যায়বিচারের জয় নিশ্চিত এবং রাশিয়ার জনগণ বিজয়ের ইতিহাসে তাদের গৌরবগাথা যোগ করতে থাকবে।’

রয়টার্স বলছে, উত্তর কোরিয়া মস্কোর সঙে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং গত বছর রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর মস্কোকে সমর্থনও করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ‘আধিপত্যবাদী নীতি’কে দোষারোপও করেছে উত্তর কোরিরা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:০০   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
তেল ক্রয় নিয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না ক্রেমলিন
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ