মাদারীপুরের গণধর্ষণ মামলার দুই অভিযুক্ত কেরানীগঞ্জে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরের গণধর্ষণ মামলার দুই অভিযুক্ত কেরানীগঞ্জে গ্রেপ্তার
সোমবার, ১২ জুন ২০২৩



মাদারীপুরের গণধর্ষণ মামলার দুই অভিযুক্ত কেরানীগঞ্জে গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর এলাকায় বহুল আলোচিত গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি হাসান মোল্লা (২১) এবং মেহেদী শিকদারকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

রোববার (১১ জুন) রাতে তাদের কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জন মাদারীপুরের শিবচর থানার বহুল আলোচিত একটি গণধর্ষণ মামলার আসামি।

তিনি আরও জানান, মামলাটি রুজু হওয়ার পর থেকেই তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল। একপর্যায়ে র‌্যাবের গোয়েন্দা সংবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫৮   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ