হজ পালনে গিয়ে সৌদিতে ১১ বাংলাদেশির মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » হজ পালনে গিয়ে সৌদিতে ১১ বাংলাদেশির মৃত্যু
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



হজ পালনে গিয়ে সৌদিতে ১১ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে ১১ বাংলাদেশি মারা গেছেন। এরা সবাই বার্ধ্যক্যজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও কিছুটা ভিন্ন পরিবেশের কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি এতে মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পালিত হবে পবিত্র হজ।

হজযাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে মক্কা ও মদিনা উভয় স্থানেই জরুরি স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ দুই স্থানেই ২৪ ঘণ্টা সেবা দিতে নিয়োজিত আছে বিশেষ মেডিকেল টিম।

বাংলাদেশ সময়: ১৩:২৭:১২   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ