হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল জার্মানি

প্রথম পাতা » খেলাধুলা » হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল জার্মানি
মঙ্গলবার, ১৩ জুন ২০২৩



হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল জার্মানি

ক্লাব মৌসুম শেষে ফিফা জুন উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় জায়ান্ট জার্মানি ও ইউক্রেন। তবে নিজেদের হাজারতম ম্যাচে ইউক্রেনের সঙ্গে জিততে পারেনি জার্মানরা। শেষ দিকে জোড়া গোলে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি।

সোমবার (১২ জুন) রাতে বেরমেনের ওয়েসের স্টেডিয়ামে নিজেদের যেন হারিয়ে খুঁজেছে কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি। এদিন হোম ভেন্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় জার্মানরা। বক্সের ভেতর থেকে মারিয়াস উলফের নেওয়া শট, ফুলক্রুগের পায়ে লেগে জড়ায় জালে।

ম্যাচের ১৮তম মিনিটে সফরকারীদের সমতায় ফেরান ভিক্টর। তবে পাঁচ মিনিট ব্যবধানে রুডিগারের ভুলে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে যায় জার্মানি। বক্সের ভেতর থেকে ইউক্রেনের মিডফিল্ডার মাদ্রিচের দুর্বল শট অ্যান্টোনিও রুডিগারের পায়ে লেগে জালে জড়ায়।

বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে ভিক্টর শিয়ানকভ নিজের দ্বিতীয় গোল করলে স্কোরলাইন ৩-১ এ দাঁড়ায়। এরপর ম্যাচের ৮৩তম মিনিটে কাই হাভার্টজ ও পেনাল্টি থেকে জসুয়া কিমিচের গোলে ৩-৩ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে জার্মানি। এতে করে হার এড়িয়ে নিজেদের হাজারতম ম্যাচটি স্মরণীয় করেই রাখলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, আগামী ১৬ জুন সফরকারী হিসেবে পোল্যান্ডের মুখোমুখি হবে জার্মানরা। এ ছাড়া ২০ জুন আবারও নিজেদের মাঠেই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে জার্মানি।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৪৪   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন
না:গঞ্জসহ ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ