আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পীকারের অভিনন্দন

প্রথম পাতা » খেলাধুলা » আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পীকারের অভিনন্দন
শনিবার, ১৭ জুন ২০২৩



আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে স্পীকারের অভিনন্দন

ঢাকা, ১৭ জুন ২০২৩, নিউজটুনারায়ণগঞ্জ : একমাত্র টেস্টের সিরিজে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জয়ের পর ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ম ইনিংসে ৩৮২ রান করে। জবাবে আফগানিস্তান ১৪৬ রানে অল আউট হয়। ২য় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দেয়। ২য় ইনিংসে সব উইকেট হারিয়ে আফগানরা ১১৫ রান করে। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত উভয় ইনিংসে এবং মমিনুল হক ২য় ইনিংসে শতরান করেন।

বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

বাংলাদেশ সময়: ১৪:৫০:২৬   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার
দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেই লিগ চ্যাম্পিয়ন সুইস ক্লাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ