হজের সময় মক্কা-মদিনায় তীব্র গরম ও ধুলোঝড়ের আশঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » হজের সময় মক্কা-মদিনায় তীব্র গরম ও ধুলোঝড়ের আশঙ্কা
শনিবার, ১৭ জুন ২০২৩



হজের সময় মক্কা-মদিনায় তীব্র গরম ও ধুলোঝড়ের আশঙ্কা

হজের সময় সৌদি আরবের মক্কা ও মদিনায় অত্যাধিক গরম এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সেখানকার দ্য ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)। খবর সৌদি গেজেটের।

আবহাওয়ার পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজ পালনের সময় মক্কায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ দশমিক ৬ ও মদিনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এনসিএম আরও জানিয়েছে, মক্কায় রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তীব্র তাপ ছাড়াও এনসিএম বাতাসের অবস্থারও পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর/উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪ থেকে ১০ কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। ধূলিঝড়ও হতে পারে।

একইভাবে, মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ কিলোমিটার ধুলোঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে থাকবে।

হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৬   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ