নাদিম হত্যা : অভিযুক্ত সেই চেয়ারম্যান আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাদিম হত্যা : অভিযুক্ত সেই চেয়ারম্যান আটক
শনিবার, ১৭ জুন ২০২৩



নাদিম হত্যা : অভিযুক্ত সেই চেয়ারম্যান আটক

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৬ জনু) রাতে মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়।

নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, ‌সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৯   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ