‘বাঘা যতীন’ হয়ে পর্দায় আসছেন সুপারস্টার দেব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বাঘা যতীন’ হয়ে পর্দায় আসছেন সুপারস্টার দেব
শুক্রবার, ২৩ জুন ২০২৩



‘বাঘা যতীন’ হয়ে পর্দায় আসছেন সুপারস্টার দেব

দেবের প্রযোজনা সংস্থা থেকে অফিশিয়ালি জানানো হলো ছবি মুক্তির তারিখ। ২০ অক্টোবর পুজায় মুক্তি পাচ্ছে ‘বাঘা যতীন’। ছবিটি পরিচালনা করেছেন অরুন রায়।

শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘ- ই যথেষ্ট! ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড় পর্দায় আসছে! দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এর সবচেয়ে বড় উপস্থাপনা, মুক্তিযোদ্ধা ‘বাঘা যতীন’ আসছে এ দুর্গাপূজায়।

শুক্রবার সকালে দেবের প্রযোজনা সংস্থা থেকে অফিশিয়ালি জানানো হল ছবি মুক্তির তারিখ। ২০ অক্টোবর পুজোয় মুক্তি পাচ্ছে ‘বাঘা যতীন’। ছবি পরিচালনায় অরুন রায়।

ছবি মুক্তির তারিখ জানানোর পাশাপাশি সামনে এলো দেবের দারুণ এক লুক। এক দেখায় বোঝাই মুশকিল দেব নাকি কোনো মুক্তি যোদ্ধা। মাথায় পাগড়ি, এক গাল লম্বা দাঁড়ি, হাতে বন্দুক আর চোখে দৃঢ় চাহনি। দেবের এ লুক সামনে আসা মাত্রই প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়।

দেব মানেই নতুন চমক। নতুন চ্যালেঞ্জ। নতুনভাবে দর্শকদের সামনে নিজেকে নিয়ে আসা। তা সে অভিনেতা হিসেবেই হোক কিংবা প্রযোজক হিসেবে।

আর দেব যে এবারে পর্দায় আসছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হয়ে, সেকথা এখন সকলেই জানেন। অরুন রায়ের ম্যাগনাম ওপাস ‘বাঘা যতীন’।

ইতোমধ্যে ‘বাঘা যতীন’ ছবিতে দেবের ফার্স্ট লুক এসেছে সামনে। রক্তচক্ষু দেবের এই লুক এর আগে দেখেন নি দর্শক। অবাকতো হয়েছেনই; সঙ্গে জন্মেছে ছবি নিয়ে আগ্রহ।

এই পিরিয়ড ছবিতে ১৯০৫ থেকে ১৯১৫ অবধি সময়কাল তুলে ধরবেন পরিচালক অরুন রায়। সেদিক থেকে ছবিতে প্রত্যেকের লুক নিয়ে বেশ সাবধানতা রেখেই কাজ করতে হচ্ছে।

ব্রিটিশ সরকারের অর্থ দফতরে চাকরি করতেন বাঘাযতীন। সে সময়ের একটা লুকও রয়েছে ছবিতে। সেইসঙ্গে রয়েছে পরবর্তী সময়ের লুক। বুড়িবালামের যুদ্ধ, বাঘের সঙ্গে বাঘা যতীনের লড়াই, সবটাই ফুটে উঠবে পর্দায়।

ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৃজাকে। প্রথমবার এত বড় স্কেলের একটি কাজ। উচ্ছ্বসিত সৃজাও। এখন অপেক্ষা ছবি মুক্তির।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৬   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ