মাগুরায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » খুলনা » মাগুরায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শুক্রবার, ২৩ জুন ২০২৩



মাগুরায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার মাগুরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষ দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিশোর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিকেলে র‌্যালি ও স্থানীয় নোমানী ময়দানে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:২৬   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ