মিনায় ও আরাফাতে বাংলাদেশি হাজিদের তাবু পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিনায় ও আরাফাতে বাংলাদেশি হাজিদের তাবু পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৩ জুন ২০২৩



মিনায় ও আরাফাতে বাংলাদেশি হাজিদের তাবু পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী

মিনা ও আরাফাতের ময়দানে বাংলাদেশি হাজিদের জন্য স্থাপিত ক্যাম্প (তাবু) পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গত বৃহস্পতিবার বিকেলে এ সকল তাবু পরিদর্শন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী , প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন। তিনি হাজিদের থাকার নির্ধারিত তাবুর সুযোগ-সুবিধা দেখেন। সেখানে মক্কার হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সকল সুবিধা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, ইতোমধ্যে মক্কায় পৌঁছেছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪০   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ