টি-টোয়েন্টিতে ২৫৩ রান তাড়া করে জয়

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টিতে ২৫৩ রান তাড়া করে জয়
শুক্রবার, ২৩ জুন ২০২৩



টি-টোয়েন্টিতে ২৫৩ রান তাড়া করে জয়

টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশোর বেশি রান করা যেন প্রাত্যাহিক দিনের কাজ হয়ে গেছে। কিন্তু সম্প্রতি আড়াইশো রান তাড়া করাও বেশি অসম্ভব বলে মনে হচ্ছেন। ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ঘটল এমনই ঘটনা। সারের দেওয়া ২৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে জিতে নেয় মিডলসেক্স।

ম্যাচের শুরুতে টস জিতে সারেকে ব্যাট করতে পাঠান মিডলসেক্সের দলনেতা স্টিভেন ইস্কিনাজি। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় সারে। মাত্র ১২.৩ ওভারে দুই ওপেনার মিলে গড়েন ১৭২ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সারে।

মাত্র ৪ রানের জন্য শতক পূরণ করতে পারেননি উইল জ্রাকস। মাত্র ৪৫ বলে করেছেন ৯৬ রান। তার এই ইনিংসটি আটটি চার ও সাতটি ছয়ে সাজানো। এদিকে মাত্র ৩৭ বলে নয়টি চার ও পাঁচটি ছয়ের সাজানো ৮৫ রান করেন লরি ইভান্স। বাকি ব্যাটারদের কেউই বলারর মতো সুবিধা করতে পারেননি। জ্যামি ওভারটন ১৮, ক্রিস জর্ডান ১৬ ও শেন অ্যাবোর্ট ১১ রান করেন। দলীয় সংগ্রহ থামেন ২৫২ রানে।

রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় মিডলসেক্সও। দুই ওপেনার মিলে মাত্র ৬.৩ বলে তোলেন ৯০ রান। ১৬ বলে ৩৬ রান করে জো ক্রাকনেল। আর দলনেতা ও ওপেনার ইস্কিনাজি করেন ৩৯ বলে ৭৩ রান।

তৃতীয় উইকেট জুটিতে আসে ১০৫ রান। ২৪ বলে ৪৮ রানে আউট হন রায়ান হিঙ্গিস। আর ফিফটি পূরণের পর ৬৮ রানে থামেন ম্যাক্স হোল্ডেন। তাতেই জয় পেয়ে যায় মিডলসেক্স।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৩   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
সুপার কাপ জিতে জিদানকে পেছনে ফেললেন এনরিকে
দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ