প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ
রবিবার, ২৫ জুন ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স ও ক্যাথরিন পোলার্ড।

রোববার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদিনের সফরে রোববার সকালে বাংলাদেশে এসেছেন ল্যাক্রোইক্স। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর একটি। দক্ষিণ এশীয় দেশটি ১৯৮৮ সালে সংস্থাটির সঙ্গে কাজ করার জন্য প্রথম ইউনিফর্মধারী কর্মীদের মোতায়েন করেছিল। যখন তারা ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪:৪১:০০   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ