ওমরাহ করলেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওমরাহ করলেন রাষ্ট্রপতি
রবিবার, ২৫ জুন ২০২৩



ওমরাহ করলেন রাষ্ট্রপতি

পবিত্র হজ পালনের আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওমরাহ সম্পন্ন করেছেন।

বঙ্গভবনের প্রেস উইং জানায়, শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র উমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।

এর আগে, শুক্রবার (২৩ জুন) সৌদি সরকারের অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে।

জেদ্দায় পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী এবং দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান।

এরপর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয় ভিভিআইপি প্রতিনিধিদলকে।

পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৩১   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব পর্যটন দিবস
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইট চুরির অভিযোগে কুদ্দুসের দ্রুত গ্রেপ্তারের দাবি সাবেক এমপি নাসিরুলের!
বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : ইকবাল হাসান মাহমুদ
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় তিন খাবারের হোটেলকে জরিমানা
রক্ত ঝরার রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ