মন্তোরেসের হ্যাটট্রিকে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » মন্তোরেসের হ্যাটট্রিকে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল
রবিবার, ২৫ জুন ২০২৩



মন্তোরেসের হ্যাটট্রিকে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

কাতার বিশ্বকাপ দিয়ে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপাখরা কাটিয়েছিল আর্জেন্টিনা। ছয় মাস যেতে না যেতেই আরও এক টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা, তবে এবার ফুটবল নয়, ফুটসালের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের এক সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। এই খবরটাই মনে হয় তাতিয়ে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। তাই তো আরেক সেমিফাইনালে ভেনেজুয়েলাকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তারাও। ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ মিনিটে আর্জেন্টিনার গোলের খাতা খোলেন মন্তোরেস। পরের মিনিটেই তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। পরে হ্যাটট্রিকও পূরণ করেন তিনি। বোনিনোর পাস ধরে তিনি তৃতীয় গোলটি করেন।

খেলার শেষের দিকে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটা ঠোকেন এচেভেরিয়া।

ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ব্রাজিলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাতে দুদলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে ব্রাজিল। রানার্সআপ হিসেবে আর্জেন্টিনাও জায়গা পায় সেমিফাইনালে।

টুর্নামেন্টের ফাইনাল আজই মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলার প্রতিপক্ষ ব্রাজিলের কাছে হারা কলম্বিয়া।

ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বের লড়াইয়ে পেরু, ইকুয়েডর এবং উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে ব্রাজিলের সঙ্গে ড্র করে গোল ব্যবধানে পিছিয়ে পড়তে হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫০   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ