কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথানত করে না, আর করবে না।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের স্বার্থ সবার আগে। অতএব দেশের বিরোধী কোনো চাপে তিনি নত শিকার করবেন না। বিএনপি যেকোনো ঈদের পর আন্দোলন করবে, তা কেউ জানে না।

তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে। এতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে। এ জন্যই হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:৫২   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ