স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক
সোমবার, ৩ জুলাই ২০২৩



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক

ঢাকা, ০৩ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মোঃ আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে “ঔষধ ও কসমেটিকস্ বিল, ২০২৩” এবং “ বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩” পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান এবং ৩নং সাব-কমিটির প্রতিবেদন উপস্থাপনসহ বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত বিল দু’টি পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত “ঔষধ ও কসমেটিকস্ বিল, ২০২৩” এবং “ বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩” সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিল দু’টি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২২   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিরাপদ অভিবাসন নিশ্চিতে দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ
গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
শিক্ষা অফিসের নির্দেশনা বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পরীক্ষা ফি আদায়
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে - স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ