সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদি চাইলেও কঠোর না হওয়ার পরামর্শ শাহবাজের

প্রথম পাতা » আন্তর্জাতিক » সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদি চাইলেও কঠোর না হওয়ার পরামর্শ শাহবাজের
বুধবার, ৫ জুলাই ২০২৩



সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদি চাইলেও কঠোর না হওয়ার পরামর্শ শাহবাজের

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বিষয়টি নিয়ে কঠোর না হওয়ার পরামর্শ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। খবর ইন্ডিয়া টুডের।

মঙ্গলবার (৪ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এতে যোগ দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ এসসিওর সব নেতা।

সম্মেলনে সন্ত্রাসবাদের বিষয়ে মোদি বলেন, ‘আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায় হল সন্ত্রাসবাদ। আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে।’

পাকিস্তানের নাম উল্লেখ না করেই তিনি আরও বলেন, ‘কিছু দেশ তাদের নীতির একটি হাতিয়ার হিসাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ব্যবহার করে এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এসসিওর এ ধরনের দেশগুলোর সমালোচনা করতে দ্বিধা করা উচিত নয়। এসসিওর সদস্য দেশগুলোর এ রকম দেশগুলোকে নিন্দা করা উচিত।’

মোদির এ মন্তব্যের জের ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘সন্ত্রাসবাদ এবং চরমপন্থা হাইড্রা-হেডেড দানবের মতো। এ সন্ত্রাসবাদ ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র যেই করুক না কেন, তার বিরুদ্ধে লড়াই করা উচিত। তবে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য এ নিয়ে কঠোর সিদ্ধান্ত পরিহার করা উচিত।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদকে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করতে হবে। কোনও কারণ বা অজুহাতেই নিরপরাধ মানুষ হত্যার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫০   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ