ফেনীতে আদালত প্রাঙ্গনে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে আদালত প্রাঙ্গনে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



ফেনীতে আদালত প্রাঙ্গনে ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

ফেনী জেলা ও দায়রা আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহানউদ্দিন।
অনুষ্ঠানে বিচারপতি বোরহানউদ্দিন বলেন, দেশের উন্নয়নে ন্যায়ের শাসনের বিকল্প নেই। ন্যায় বিচার প্রার্থীদের সুবিধার্থে দেশের সবকটি জেলা আদালতে এমন বিশ্রামাগার নির্মাণ হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে ন্যায়কুঞ্জ।
ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, যুগ্ম জেলা ও দায়রা জজ বেলাল ঊদ্দিন ও খাইরুন্নেসা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩১   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ